টিন সার্টিফিকেটধারীদের জন্য আয়কর রিটার্ন ভেরিফাই করার সহজ উপায়

যাদের টিন সার্টিফিকেট রয়েছে এবং যারা ইতিমধ্যে আয়কর রিটার্ন প্রদান করেছেন (অফলাইন হোক বা অনলাইন হোক), প্রত্যেকটা রিটার্নই আমাদের সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

অফলাইনে রিটার্ন প্রদান করলে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাওয়া যায়। আপনি যে অফিসে আগে রিটার্ন জমা দিয়েছেন, সেখান থেকে স্লিপ নিতে পারবেন। আর অনলাইনে রিটার্ন দিলে অনলাইন থেকেও অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন।

কিন্তু আমরা যে রিটার্নটা দিচ্ছি, সেটা সত্যিকার অর্থে সঠিকভাবে সাবমিট হয়েছে কি না — এটা যাচাই করে নেওয়া খুব জরুরি। কারণ আয়কর অফিসে অনেক ধান্দাবাজ লোকজন থাকে। তাই হাতে স্মার্টফোন নিয়ে সহজেই চেক করে নিতে পারবেন।

রিটার্ন ভেরিফাই করবেন কীভাবে?

১. ফোনে গুগল ক্রোম ব্রাউজার খুলুন। ২. সার্চ বারে লিখুন: NBR ৩. জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম লিংকে ক্লিক করুন।

৪. সাইটে গিয়ে e-Services অপশনে ক্লিক করুন। ৫. তারপর Income Tax অপশনে প্রেস করুন। ৬. নিচের দিকে স্ক্রল করে Return Verify নামের অপশনে ক্লিক করুন।

লগইন করার দরকার নেই। সরাসরি ভেরিফাই করা যাবে।

চেক করার প্রক্রিয়া

  • আপনার রিটার্ন নাম্বার (অ্যাকনলেজমেন্ট স্লিপে যে নাম্বার আছে) লিখুন।
  • ক্যাপচা কোড পূরণ করুন।
  • Verify বাটনে প্রেস করুন।

যদি রিটার্ন সাবমিট হয়ে থাকে: সবুজ রঙে লেখা উঠবে — “Return has been submitted for Assessment Year…”

যদি সাবমিট না হয়ে থাকে: তখন ভিন্ন মেসেজ দেখাবে।

এভাবে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার রিটার্ন সঠিকভাবে জমা হয়েছে কি না। অনলাইন বা অফলাইনে যেভাবেই রিটার্ন দিন না কেন, এই পদ্ধতিতে যাচাই করে নিন।

moviezrulezmovie.com একটি বাংলাতে শিক্ষামূলক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিং, রিভিউ, ব্যাংক, কার্ড, টিপস এবং ইনফো বিষয়ক শিক্ষামূলক আর্টিকেল পাবলিশ করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment