পোস্ট অফিসে টাকা রাখলে আর হয়রানি নেই! মুনাফা উত্তোলন এখন সহজ

বাংলাদেশের পোস্ট অফিসে টাকা রাখা বা মুনাফা উত্তোলনের ক্ষেত্রে অনেকেই দক্ষিণা দিতে বাধ্য হতেন। পিয়ন বা অফিসের লোকজনকে অর্থ দিয়ে হয়রানির শিকার হতে হতো। অথচ সরকার তাদের বেতন ঠিকই দিয়ে থাকে।

এই হয়রানির অবসান ঘটিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। নতুন একটি পরিপত্র জারি করে তারা এই সমস্যার সমাধান করে দিয়েছে।

পোস্ট অফিসে কত টাকা রাখা যায়?

  • একক নামে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা
  • যৌথ নামে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা

ব্যাংকের তুলনায় পোস্ট অফিসে টাকা রাখলে অধিক মুনাফা পাওয়া যায়।

নতুন পরিপত্রের গুরুত্বপূর্ণ তথ্য

১১ জুলাই ২০২৩ এর পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে খোলা সকল সাধারণ হিসাবের বিপরীতে বিনিয়োগকারীরা ৩০ জুন ২০২৪ পর্যন্ত মুনাফা উত্তোলন করতে পারবেন।

যারা নতুন করে টাকা রাখতে চান, তাদেরকে ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলতে হবে। এতে পোস্ট অফিসের পিয়ন বা কর্মচারীদের দক্ষিণা দিতে হবে না। সবকিছু ডিজিটাল পদ্ধতিতে কনভার্ট হচ্ছে।

পোস্ট অফিসের সাধারণ হিসাবের সুবিধা

  • মুনাফার হার: প্রায় ৭.৫%
  • ন্যূনতম জমা: মাত্র ৩৩ টাকা
  • মুনাফা প্রতি মাসে উত্তোলন করার সুযোগ আছে
  • এটি ফিক্সড ডিপোজিট নয়, সাধারণ সঞ্চয় হিসাব

উদাহরণ: ১ লক্ষ টাকা রাখলে এক বছরে ৭,৫০০ টাকা মুনাফা পাবেন। মাসিক হিসাবে প্রায় ৬২৫ টাকা।

মুনাফার উপর কর্তন

  • রিটার্ন স্লিপের অ্যাকনলেজমেন্ট ফর্ম জমা দিলে ১০% স্ট্যাক্স কর্তন হবে
  • না দিলে ১৫% স্ট্যাক্স কর্তন হবে

moviezrulezmovie.com একটি বাংলাতে শিক্ষামূলক ওয়েবসাইট। এই ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিং, রিভিউ, ব্যাংক, কার্ড, টিপস এবং ইনফো বিষয়ক শিক্ষামূলক আর্টিকেল পাবলিশ করা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন:

Leave a Comment