প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই আর্টিকেল। অবশ্যই আপনারা আর্টিকেল শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকেই আছেন যে পল্লী বিদ্যুতে আবেদন করতে চাচ্ছেন। তো পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি অনেকদিন ধরে প্রকাশিত হচ্ছিল না। তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে
যে সকল আপডেটগুলো জানতে পারবেন— সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা অশেষ আগ্রহে এই আর্টিকেল দেখছেন পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য, তো আমি আপনাদেরকে সকল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন।
| আবেদন ফরম সংগ্রহ লিংক | https://reb.gov.bd/ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://reb.gov.bd/ |
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬


পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৬–এর জন্য আবেদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেঃ
| সময়সীমা সম্পর্কিত বিষয় | নির্ধারিত তারিখ ও সময় |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময় | ১১ আগস্ট ২০২৬ ইং |
| অনলাইনে আবেদন শেষ তারিখ ও সময় | ২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০ টা। |
তো ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, অর্থাৎ ভোলার আরকি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত ভোলা জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, অন্যান্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ ৬৩ জেলা। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী/স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী ভুক্তজনদের নিকট থেকে নির্ধারিত ফর্মে নিম্ন শর্ত প্রতিপালন সাপেক্ষে, জেনারেল ম্যানেজার, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ভোলা বরাবর আবেদন করতে হবে।
আরো পড়ুন: ইসলামী ব্যাংক কতটা শক্তিশালী গ্রাহকের অর্থ কতটা নিরাপদ?
তো দেখতে পারছেন এখানে প্রথমে, ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত), পদের সংখ্যা তিনটি। এটার জন্য বয়সসীমা ৯/৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংশোধিত পবিস বেতন কাঠামোয় ১৮,৩০০ টাকা থেকে ৪৬,২৪০ টাকা বেতনে, এছাড়াও বাড়ি ভাড়া, ভবিষ্য তহবিল, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা— এসএসসি বা এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান জিপিএ-এর মধ্যে ২ পয়েন্টে উত্তীর্ণ হতে হবে, শিক্ষা ক্ষেত্রে কোন প্রকার তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়। অর্থাৎ দুই পয়েন্টের কম পেলে আপনি আবেদন করতে পারবেন না।
আর এটার জন্য দেখতে পারছেন, কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, এক্সেল এবং প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। দাপ্তরিক কাজে বাংলা-ইংরেজি ব্যাকরণ ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ এবং বাক্য গঠনে দাপ্তরিক চিঠিপত্র, প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, এবং সম্পাদিত কার্যাদি সুবিন্যস্তভাবে পরিষ্কারভাবে উপস্থাপনে দক্ষ ও সক্ষম হতে হবে। এবং যথাযথ ফাইলিং পদ্ধতিতে পত্র যোগাযোগ ও তথ্য/ফাইল/ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং প্রিন্টিং/কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন— অর্থাৎ ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাসিন্দাগণ ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো আমার কথার সাথে আপনাদের মিল রয়েছে, তো দেখতেই পারছেন যে ভোলা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, তো অন্যান্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদনটি অনলাইনে করতে হবে না, অনলাইনে না— এটা হচ্ছে অফলাইনে।
তো আবেদন কিভাবে করবেন, সেই নিয়মাবলীটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। সেহেতু মনোযোগ সহকারে এই বিষয়গুলো আপনারা জেনে নিন। আর আপনারা যদি এই ফর্মটা আরকি ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই সার্কুলারটি ডাউনলোড করতে হলে www.pbs.gov.bd ওয়েবসাইটে গিয়ে আরকি এই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এ-ফোর সাইজের কাগজে ফর্ম নম্বর (ভার্সন-১) ডাউনলোড করে সংগ্রহ করে, সংগৃহীত আবেদন ফর্ম সহস্তে যথাযথভাবে পূরণপূর্বক, তফসিলি ব্যাংক হইতে জেনারেল ম্যানেজার, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে।
আগামী ৫/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে, জেনারেল ম্যানেজার, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাবাজার, ভোলা— এই ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়াও সাদা কাগজে লিখিত/টাইপকৃত আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আরো পড়ুন: টেক সিটি টেলিকম অ্যাপ | মাসে ১৫০০০+ ইনকাম করুন
আর আবেদনপত্রের সাথে যে আবেদন কপিসহ আরো যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে ছবির পেছনে নাম লেখা সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি (মার্কশিট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়), জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনের সত্যায়িত কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, ১০০ টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি— ডকুমেন্টসহ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
আর দেখতে পারছেন এখানে আবেদন ফর্মটা কেমন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো অবশ্যই আপনারা জেনে নিবেন, আরকি বুঝে নিবেন, কারণ এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে। অর্থাৎ প্রথমে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, তারপরে লিখিত/রচনামূলক পরীক্ষা হবে, তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে, তারপরে মৌখিক পরীক্ষা হবে, তারপরে আপনার চাকরি হবে। আর এই পরীক্ষার জন্য তারা কোন প্রকার টিএ/ডিএ প্রদান করবে না, যাতায়াত ভাতাও দিবে না, আরকি লাঞ্চ ভাতাও দিবে না। খামের উপর অবশ্যই পদের নাম মোটা অক্ষরে লিখতে হবে, নিজ জেলার নাম উল্লেখ করতে হবে, কোন পদে আবেদন করছেন তা উল্লেখ করতে হবে। একাধিক পদের জন্য আবেদন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
আর এখন আবেদন ফর্মটা কেমন, সেই চেহারাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারছেন, এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে পূরণ করে জমা দিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়। তো পরবর্তী আর্টিকেলে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব।