প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, কর কমিশনারেটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে, প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ
আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং, সবকিছুই আজকের এই আর্টিকেলে তুলে ধরা হবে। আর যেকোনো চাকরির আবেদন করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের মাধ্যমে আবেদন করে নিয়ে, তারপর আপনি আমাদেরকে ফি প্রদান করবেন।
আরো পড়ুন: প্রবাসীদের সন্তানদের মাসিক ভাতা: যারা পাবেন, কীভাবে আবেদন করবেন?
তুলে ধরা হয়ে থাকে— সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন, অবশ্যই আর্টিকেলটি শেয়ার করে দিবেন।
| অফিশিয়াল ওয়েবসাইট | taxeszone16dhaka.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | স্কাউট শতাব্দী ভবন, ৬০, আঞ্জুমান মফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা |
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:




আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কর কমিশনারেট যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে। প্রথমেই দেখতে পারছেন এখানে, পদের নাম— কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি, ১৩তম গ্রেডে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
তো তারপর দেখতে পারছেন এখানে যে, প্রধান সহকারী— গ্রেড ১৩, এটা হচ্ছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা, পদের সংখ্যা আটটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী/সমমান সিজিপিএতে স্নাতক/সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি— ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিনে দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন: ফেসবুক পেজের নাম পরিবর্তন | How to Change Facebook Page Name
তারপর দেখতে পারছেন, উচ্চমান সহকারী— গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, পদের সংখ্যা সাতটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী/সমমান সিজিপিএতে স্নাতক/সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০, বাংলায় ২৫ শব্দের গতি, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে।
তারপর দেখতে পারছেন, স্টেনো মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর— ১৪তম গ্রেড, ১১,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, পদসংখ্যা ১০টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী/সমমান সিজিপিএতে স্নাতক/সমমান ডিগ্রি, শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫, এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে।
তার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক— ১৬তম গ্রেড, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদসংখ্যা পাঁচটি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ/সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিনের দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক— ২০তম গ্রেড, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদসংখ্যা আরকি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন।
তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে উপরে শর্তাবলী দিয়েছে— অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর অঞ্চল-১ শাখার স্মারকে, ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের স্মারকপত্রের ভিত্তিতে, কর অঞ্চল-১৬ ঢাকার অধীনে ১৩তম গ্রেড হতে ২০তম গ্রেড পর্যন্ত সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে, পদের পাশে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ঢাকা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, আর অন্যান্য জেলায় যারা প্রার্থী রয়েছেন, আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আপনারা আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন।
তো দেখতে, অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে— ১/৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ণয়ের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি অথবা সরকার-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
তারপর দেখতে পারছেন এখানে, আরো তথ্যগুলো দেওয়া রয়েছে আবেদন করার ক্ষেত্রে। সাধারণত এটা যেহেতু অনলাইন আবেদন, তো অনলাইনে আবেদনের জন্য teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আরকি আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ ১৯/৯/২০২৬ সকাল ১০টা, অনলাইন আবেদনপত্র জমার শেষ তারিখ ১০/১০/২০২৬ বিকেল পাঁচটা। উক্ত সময়সীমার মধ্যে ৩০০×৩০০ পিক্সেল ছবি এবং ৩০০×৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করে সাবমিট করে দিলে, আপনার মোবাইল ফোনে এসএমএস চলে যাবে।
আর এখন এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে, সেই আরকি টাকার পরিমাণ এখানে উল্লেখ করা রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি— ১ নং পদের জন্য ১০০ টাকা, তারপর দেখতে পারছেন সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ৬ নং পদের জন্য ৫০ টাকা, টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে। অর্থাৎ ১ হতে ৫ পর্যন্ত আরকি ১১২ টাকা আবেদন ফি, আর ৬ নং ক্রমিক পদের জন্য ৫৬ টাকা। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জসহ সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করলেই হবে।
তারপরে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো যে তথ্যগুলো, অর্থাৎ পরীক্ষা কবে হবে, কোথায় হবে— তো এ বিষয়গুলো জানার জন্য আপনারা সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন যে নাম্বার দিয়ে আপনি চাকরির আবেদন করেছেন, এবং এসএমএসের মাধ্যমে প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে কার্যক্রম সম্পূর্ণ করতে হবে।