“যার ভ্রমণ তার টিকেট” — এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের টিকেট ক্রয়ের ক্ষেত্রে নতুন কিছু নিয়মকানুন চালু করেছে। এই নিয়ম না মানলে আপনাকে জেল-জরিমানার মতো সমস্যায় পড়তে হতে পারে।
নতুন নিয়ম অনুসারে কী করতে হবে?
১. বয়স ১২ থেকে ১৮ বছরের যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করার সময় অবশ্যই জন্ম নিবন্ধন সনদ এবং জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।
২. ১৮ বছরের বেশি বয়সীদের জন্য যাদের জাতীয় পরিচয়পত্র (NID) আছে, তাদেরকে NID নাম্বার দিয়ে অনলাইনে ভেরিফাই করতে হবে।
অফলাইন vs অনলাইন
- অফলাইনে টিকেট ক্রয়ের ক্ষেত্রে এখন আর পুরনো পদ্ধতি চলবে না।
- অনলাইনের মাধ্যমেই টিকেট কিনতে হবে।
- ফোনের মেসেজ অপশনে গিয়ে 26969 নাম্বারে মেসেজ পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফরম্যাট: B [স্পেস] NID নাম্বার [স্পেস] জন্ম তারিখ (DDMMYYYY)
সফল মেসেজ পেলে অফলাইনে টিকেট ক্রয় করা যাবে।
গুরুত্বপূর্ণ নিয়ম
- একজনের নামে সর্বোচ্চ ৪টি ট্রেনের টিকেট ক্রয় করা যাবে।
- সহযাত্রীদের নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার (অথবা জন্ম নিবন্ধন নাম্বার) অবশ্যই টিকেট ক্রয়ের সময় দিতে হবে।
- টিকেট যার নামে কাটা হবে, তাকে অবশ্যই ভ্রমণ করতে হবে। না হলে জরিমানা হতে পারে।
- দালালদের কাছ থেকে টিকেট কিনলে নাম মিল না থাকলে পুলিশি মেশিনের মাধ্যমে জরিমানা করা হবে।
টিকেট কোথায় কিনবেন?
- বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট
- shohoz.com
টিকেট বিক্রি শুরু: ১৭ এপ্রিল থেকে অগ্রিম টিকেট ক্রয় করা যাবে।